1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

মির্জাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

  • আপডেট টাইম : Monday, August 18, 2025
  • 432 বার
IMG 20250818 154326

মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে। আজ (সোমবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রেণু উৎপাদনে সাফল্যের জন্য বেশ কয়েকজন মৎস্য চাষীকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ছারহা নাহিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ বি এম আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মাসুদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিস কর্মকার। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্য চাষী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ সুধীজন।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম বলেন, “বর্তমানে আমাদের বিভিন্ন এলাকায় চায়না জাল, কারেন্ট জাল এবং শক দিয়ে মাছ মারার প্রবণতা বেড়েছে। এ কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি চলছে। তবে সবচেয়ে বড় বিষয় হলো জনসচেতনতা। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে পারলে উপরোক্ত সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com