মোহাম্মদ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার
গতকাল সোমবার উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে জাতীয় শিশু কন্যা দিবস পালিত হয়েছে। প্রথমে কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা করা হয়। পরে শিশুরা তাদের স্বরচিত কবিতা পাঠ করে শোনান। উপজেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার শারমিন সিদ্দিকার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, বিশেষ অতিথি ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ অফিসার সুভাশিস কর্মকার, প্রশাসন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক কমলা রানী ও অত্র বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ ও অভিভাবক বৃন্দ ও বিভিন্নপ্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও আরো অনেকে উপস্থিত ছিলেন।