1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে জনপ্রিয় হয়ে উঠছেন রাফিউর রহমান - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম

মির্জাপুরে জনপ্রিয় হয়ে উঠছেন রাফিউর রহমান

  • আপডেট টাইম : Tuesday, November 1, 2022
  • 837 বার
IMG 20221101 125823

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

ছাত্র জীবনে যুক্ত ছিলেন ছাত্রলীগের রাজনীতির সাথে। মাঝে উচ্চতর শিক্ষার জন্য দেশের বাইরে অবস্থান ও পরবর্তীতে ব্যবসায়িক কারণে স্থানীয় রাজনীতিতে তেমন সময় দিতে না পারলেও ঢাকায় ব্যবসায়ের পাশাপাশি যুক্ত ছিলেন আওয়ামী রাজনৈতিক কর্মকান্ডে। এরপর মির্জাপুরের প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেনের আর্শীবাদপুষ্ট হয়ে সময় দিতে শুরু করেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগে। সম্প্রতি হয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের একজন উপদেষ্টা। তিনি ধারাবাহিক গতিতে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগে জনপ্রিয় হয়ে উঠা রাফিউর রহমান খান ইউসুফজাই সানি।

উপদেষ্টা মন্ডলীর সদস্য মনোনীত হওয়ায় সম্প্রতি উপজেলার তরফপুর, লতিফপুর, বাঁশতৈল ও আজগানা ইউনিয়নের আওয়ামী কর্মী সমর্থকদের উদ্যোগে তাকে সংবর্ধনা দেয়া হয়। এতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক পরিচিত মুখকে তার সফর সঙ্গী হতে দেখা গেছে। দেখা গেছে নানা কারণে দীর্ঘদিন আওয়ামী রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখা অনেককে। তাদেরকে নিয়ে উপজেলা জুড়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র উপজেলাবাসীর কাছে তুলে ধরতে নানাভাবে জনসংযোগ করে চলেছেন তিনি। আর তার এই যাত্রায় কর্মী সমর্থকের পাল্লা ভারি হচ্ছে দিনে দিনে। ফলে নানা কারণে আওয়ামী লীগ থেকে দুরত্ব বজায় রাখা কিংবা বঞ্চিতরা রাফিউর রহমানে দেখছেন আশার আলো।

রাফিউর রহমান খান ইউসুফজাই সানি সম্পর্কে মির্জাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আজহারুল ইসলাম বলেন, উনার সাথে আমার রাজনৈতিক সখ্যতা খুব বেশী সময়ের না। তবে দলকে শক্তিশালী করার লক্ষ্যে যদি উনি কাজ করেন তাহলে তা তিনি পারবেন। তার মধ্যে সেই সক্ষমতা রয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীন আলম বলেন, রাফিউর রহমান নিয়মিত দলীয় কর্মকান্ডে অবদান রাখার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রাখছেন। দল তার দ্বারা দারুনভাবে উপকৃত হচ্ছে। ইতোমধ্যে তিনি সাধারণ মানুষের মনেও জায়গা করে নিয়েছেন।

উপজেলা মহিলা লীগ নেত্রী ও মির্জাপুর পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রওশন আরা বলেন, রাফিউর রহমান ভদ্র মানুষ। তিনি রাজনীতিতে আসছেন সবাইকে নিয়ে রাজনীতি করবেন এটাই প্রত্যাশা করি।

রাফিউর রহমান ইউসুফজাই বলেন, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগকে আরও শক্তিশালী করাই আমার লক্ষ্য। দলের মূল ধারায় থাকা ও নানা কারণে দলের সাথে দূরত্ব বজায় রাখা সবাইকে নিয়ে আমি সেই লক্ষ্যে কাজ করছি। এছাড়া এলাকার মানুষের জন্য কিছু করার মধ্যদিয়ে আমি দারুণ তৃপ্তি ও আনন্দবোধ করি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com