1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী - Mirzapurpratidin.com
শিরোনামঃ
ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম

মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী

  • আপডেট টাইম : Sunday, April 19, 2026
  • 79 বার
Messenger creation 54011532 D442 4F34 8CB8 7F36289E32A8

খায়রুল করিম পাপন, নিজেস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ইউনিয়ন ফাইনাল । রবিবার (১৯ এপ্রিল) রশিদ দেওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে বালিকা বিভাগে সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক বিভাগে সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করেছে।
টুর্নামেন্টের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল বালিকা বিভাগের ফাইনাল। নির্ধারিত সময়ে কলিমাজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চললেও কোনো দলই গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচটি ট্রাইবেকারে গড়ায়। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে ৩-৫ গোলে জয় ছিনিয়ে নেয় সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
​অন্যদিকে, বালক বিভাগের ফাইনালে মুখোমুখি হয় দেওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আক্রমণ-পাল্টা আক্রমণে ঠাসা এই ম্যাচে সোহাগপুর ১-০ গোলের ব্যবধানে দেওহাটাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
১০নং গোড়াই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব খন্দকার নুরুল ইসলাম নূর, সাধারণ সম্পাদক জনাব মো. আনিছুর রহমান জুয়েল, মির্জাপুর উপজেলা বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক জনাব মো. আব্দুল জলিল, সদস্য জনাব মো. এমারত হোসেন এবং ০৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
​অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও সদস্য সচিব এস.এম ফাতেমা। গোড়াই ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,একজন করে সহকারী শিক্ষক এবং স্কুল ম্যানেজিং কমিটির সভাপতিগণ উপস্থিত থেকে ক্ষুদে ফুটবলারদের উৎসাহ প্রদান করেন।বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে ক্ষুদে খেলোয়াড়দের এই নৈপুণ্য উপভোগ করেন। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com