1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে গণ টিকাদান কার্যক্রম শুরু - Mirzapurpratidin.com
শিরোনামঃ
ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম

মির্জাপুরে গণ টিকাদান কার্যক্রম শুরু

  • আপডেট টাইম : Saturday, August 7, 2021
  • 1245 বার
226980077 514440813155573 6785134508343803980 n

মো. জোবায়ের হোসেন
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের মির্জাপুরে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার (৭ই আগস্ট) সকালে উপজেলার পাকুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

232614347 611628310226401 3932947981136800481 n
টিকা দিয়ে আসা দুই বৃদ্ধার সাথে কথা বলছেল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, আজ মোট ১০টি কেন্দ্রে এই টিকা কার্যক্রম পরিচালিত হবে। এই পর্যায়ে প্রতি কেন্দ্রের জন্য ৬শত টিকা বরাদ্দ করা হয়েছে। সরজমিন টিকাদান কেন্দ্র পরিদর্শন করে বিপুল সংখ্যক টিকা গ্রহণ প্রত্যাশিদের ভীড় লক্ষ্য করা গেছে। অতিরিক্তি মানুষের চাপে টিকা কেন্দ্রে স্বাস্থ্যবিধির বিষয়টি কিছুটা বিঘিœত হলেও সুষ্ঠু ভাবেই টিকাদান কর্মসূচী অব্যাহত ছিল।

226341435 420549412630360 5575838136619117400 n
টিকা নিতে আসা মানুষের দীর্ঘ লাইন ইচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে


টিকা কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দিপংকর ঘোষ, সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ব্যারিস্টার তাহরিম হোসেন সিমান্ত, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাঃ মোজাম্মেল করিম, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিজাউল হক শেখ দিপু, জামুর্কী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, সরকার দেশবাসীকে টিকার আওতায় আনার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন এবং যত দ্রুত এটি সম্পন্ন করা যায় সে বিষয়ে তৎপর। সুুতরাং সবাইকে টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে করোনা নামক এই ব্যধি মোকাবেলার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

4 responses to “মির্জাপুরে গণ টিকাদান কার্যক্রম শুরু”

  1. Your article helped me a lot, is there any more related content? Thanks!

  2. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

  3. Your article helped me a lot, is there any more related content? Thanks!

  4. Your article helped me a lot, is there any more related content? Thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com