মির্জাপুর প্রতিদিন ডেস্ক
প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়নের সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচীর আওতায় শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ, বসতঘর এবং বাই সাইকেল বিতরণ করা হয়। টাঙ্গাইলের মির্জাপুরে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে গায়রাবেতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম, বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান মিল্টন, আদিবাসী গোষ্ঠীর নেতা বাবু সুনীল সারথি, উপজেলা আদিবাসী সংগঠনের সভাপতি বাবু রতন চন্দ্র বর্মন, যুবলীগ নেতা মোনায়েম সিকদার ও ইউপি সদস্য মোশাররফ হোসেন প্রমুখ।
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
Your article helped me a lot, is there any more related content? Thanks!
Your article helped me a lot, is there any more related content? Thanks!