1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে

মির্জাপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন

  • আপডেট টাইম : Saturday, June 11, 2022
  • 618 বার
IMG 20220611 220110

হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার

ভাষা আন্দোলনের ৭০ বছর পর টাঙ্গাইলের মির্জাপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বিকেলে ভিত্তি প্রস্তর স্থাপন করেন টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গণি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, সাবেক মেয়র মোশারফ হোসেন মনি, মো. শহিদুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস প্রমুখ।

স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ মির্জাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পূর্ব পার্শ্বে ৫ শতাংশ ভূমির উপর একটি দৃষ্টিনন্দন শহীন মিনার নির্মাণের জন্য উদ্যোগ গ্রহন করেন।
বিকেল ৪.টায় মির্জাপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, জেলা প্রশাসক ড. আতাউল গণি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com