মো. সানোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার।
টাঙ্গাইলের মির্জাপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদ্রাসায় এ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কিন্ডারগার্টেন এসোসিয়েশন সূত্রে জানা যায়, উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে ৫ম শ্রেণির ২৮৪ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। জেলার ১২টি উপজেলায় ২৪০৯ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে।
পরীক্ষাকেন্দ্র সচিব ও টাঙ্গাইল জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দফতর সম্পাদক মো. সোলায়মান জানান, কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পাঠ্যপুস্তক ভিত্তিক দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে প্রতিবছর এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। বিভিন্ন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ফল প্রকাশের পর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হবে।