1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম

মির্জাপুরে কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Sunday, October 29, 2023
  • 320 বার
IMG 20231029 213501

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের ৫৩তম টিআরসি (ডিসেম্বর ২০২২) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সকালে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন, অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল মো. কামরুল আহসান। এরআগে কনস্টেবলদের কুচকায়াজ পরিদর্শন ও প্যারেড মঞ্চে অভিবাদন গ্রহণ করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তার বক্তব্যে অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল মো. কামরুল আহসান, নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সততা, নিষ্ঠার সাথে কাজ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে পেশাদারিত্বের সাথে তাদের যথাযথ দায়িত্ব পালনের আহŸান জানান এবং তাদের উত্তোরোত্তর সফলতা কামনা করেন।

এসময় মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোঃ নজরুল ইসলাম, পুলিশ নারী কল্যাণ’র (পুনাক) সহ-সভানেত্রী মুনমুন আহসা, সমাজকল্যাণ সম্পাদিকা তৌহিদা রোখসানা নুপুর, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের সহকারী কমান্ড্যান্ট মোহাম্মদ আশফাকুল আলম, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার (প্রশাসন) আবু নাছের মোহাম্মদ খালেদ, পুলিশ সুপার (ট্রেনিং) আব্দুর রহিম শাহ চৌধুরী, টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন সামরিক, বেসামরিক বাহিনীর কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কুচকাওয়াজ শেষে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। সফলতার মাধ্যমে ৮৮০ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল তাদের প্রশিক্ষণ শেষ করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com