1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ঔষধ বিক্রয় প্রতিনিধিকে কোপাল ফ্ল্যাট প্রতিবেশী - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার শোক সংবাদ মির্জাপুরে সিঙ্গাপুর  বিএনপির সহ-সভাপতির মায়ের ইন্তেকাল  মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মির্জাপুরে ঔষধ বিক্রয় প্রতিনিধিকে কোপাল ফ্ল্যাট প্রতিবেশী

  • আপডেট টাইম : Tuesday, January 7, 2025
  • 352 বার
IMG 20250107 213009

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যাল্স কোম্পানির সিনিয়র সেলস্ মেডিকেল অফিসার গুল রায়হানকে (৩৮) কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তারই সম্প্রতি প্রাক্তন হওয়া ফ্ল্যাট প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় গত ৬ ডিসেম্বর সোলায়মান হোসেন নামক ওই সাবেক প্রতিবেশী যুবকসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আহত গুল রায়হান ও মামলায় অভিযুক্ত সোলায়মান পরিবার নিয়ে মির্জাপুর পৌর সদরের বাইমহাটি এলাকার আতোয়ার রহমানের বাসার ৫ম তলায় পাশাপাশি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

মামলার তথ্যমতে, সোলায়মান ও তার স্ত্রী প্রায়ই ঝগড়াঝাটি করতো। বিষয়টি আহত গুল রায়হানের মাধ্যমে জানতে পারেন বাসার মালিক আতোয়ার। এতে বাসার মালিক তাদের বাসা ছেড়ে দিতে বলেন। গত ৩১ ডিসেম্বর তারা বাসা ছেড়ে দেন। এরপর গত ২ জানুয়ারি দুপুর বেলা গুল রায়হানকে মোবাইল ফোনে পৌরসভার বাইমহাটী ব্রীজ এলাকায় ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সোলায়মান।

তবে মামলায় অভিযুক্ত সোলাইমান বলেন, গুল রায়হান আমার স্ত্রীকে প্রলোভন দেখিয়ে অনৈতিক প্রস্তাব ও উত্ত্যক্ত করতো। আমার স্ত্রীও তার ফাঁদে পা দেয়। বিষয়টি জেনে যাওয়ায় স্ত্রীর সাথে আমার মনোমালিন্য চলছিলো। আমার স্ত্রী আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। তবে আমরা এখন আলাদা। আমার সুন্দর সংসার নষ্ট করার দায়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আমি এ ঘটনা ঘটিয়েছি।

তবে বাসার মালিক আতোয়ার রহমান বলেন, ভাড়াটিয়া সোলায়মানের কাছে তার জাতীয় পরিচয় পত্রের কপি চাওয়া হয়েছিলো। কিন্তু তিনি সেটি না দেওয়ায় তাকে বাসা ছেড়ে দিতে বলা হয়।

মামলার বাদী গুল রায়হান বলেন, সোলায়মানের সাথে আমার কোন কিছু নিয়ে বিরোধ ছিলোনা। তারা স্বামী স্ত্রী ঝগড়াঝাটি করে ফ্ল্যাটের পরিবেশ নষ্ট করতো এটি বাসার মালিককে বলায় তিনি আমার উপর ক্ষিপ্ত ছিলেন। তার স্ত্রীর সাথে আমার আলাদা কোন সম্পর্ক ছিলোনা।

এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে গুল রায়হান মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। আসামীদের আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com