মোঃ সাজজাত হোসেন, স্টাফ রিপোর্টার
দশ পেরিয়ে এগারোতে পদার্পণ উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনে এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি উদযাপন হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে পুনরায় রিপোর্টার্স ইউনিটির প্রাঙ্গনে এসে শেষ হয়।
আলোচনা সভায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান ।
মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মোহনা টিভির মির্জাপুর প্রতিনিধি মীর আনোয়ার হোসেন টুটুল এর সভাপতিত্বে ও এশিয়ান টিভির মির্জাপুর প্রতিনিধি নাজমুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো.হাফিজুর রহমান। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, পৌরসভার মেয়র সালমা আক্তার , ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিন, পৌরসভার সাবেক মেয়র এড. মোশারফ হোসেন মনি, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবার, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আবু আহমেদ, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম, কৃষি অফিসার মি. সঞ্জয় কুমার পাল, জেলা স্বেচ্ছাবেকলীগের নেতা মো. আব্দুল মোমেন সিকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো.আব্দুল জলিলসহ সুশিল সমাজের নেত্রবৃন্দ, উপজেলা আওয়ামীলেীগের বিভিন্ন অঙ্গসংঘঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এ অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মির্জাপুরের সাবেক সভাপতি মো.সামছুল ইসলাম সহিদ(দৈনিক দেশরুপান্তর),মো.মাজহারুল ইসলাম শিপলু(দৈনিক আমাদের অর্থনীতি) মো.খাইরুল করিম পাপন(দৈনিক ভোরের ডাক), মো.এরশাদ মিঞা(দৈনিক কালের কন্ঠ), মো. হোসনি জুবাইরী(সম্পাদক বারবেলা), শাহ সৈকত মুন্না (দৈনিক খোলাকাগজ),মো.সাজজাত হোসেন(দৈনিক যুগান্তর), উত্তম কুমার বনিক(নতুন পহড়) মো.সাদিকুল ইসলাম সজিব( ঢাকা প্রতিদিন),মো.মোজ্জামেল(বিজয় টিভি), মাইটিভির মোঃ মোশারফ হোসেন, মো.সাদ্দাম হোসেন(আজকের টেলিগ্রাম)প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা এশিয়ান টিভির সমৃদ্ধি কামনা করেন।