মির্জাপুর প্রতিদিন ডেস্ক
টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন এর দ্রুত আরোগ্য কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, মাজহারুল ইসলাম শিপলু, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম, আবিদ হোসেন শান্ত প্রমুখ।
বুধবার (০৩রা নভেম্বর) বাদ আসর মির্জাপুর সরকারি কলেজের অভ্যন্তরে এই দোয়া মাহফিলের আয়োজন করা করা হয়। এতে দোয়া পরিচালনা করেন সুফী ইকরাম ফারুক।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোশাররফ হোসেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদুর রহমান, মির্জাপুর কলেজের (বর্তমানে সরকারি) সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর, মির্জাপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মো. জামিল হোসেন প্রমুখ। এছাড়া দোয়া মাহফিলে উক্ত কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিগণ অংশ নেন।
প্রসঙ্গত, টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) আসনের সংদস্য আলহাজ¦ একাব্বর হোসেন গত ১৮ অক্টোবর থেকে গুরুতর শারিরিক অসুস্থতাজনিত কারনে ঢাকা সিএইমএইচ এ চিকিৎসাধীন রয়েছেন।
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. https://www.binance.com/join?ref=P9L9FQKY
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.