1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে উপজেলা প্রশাসন ও ওসির সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম

মির্জাপুরে উপজেলা প্রশাসন ও ওসির সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

  • আপডেট টাইম : Wednesday, May 25, 2022
  • 477 বার
IMG 20220526 000239

হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার

মির্জাপুরে সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিমের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। বুধবার সন্ধায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সভা হয়। প্রেসক্লাবের সভাপতি নিরঞ্জন পালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেসক্লাব মির্জাপুরের উপদেষ্টা মো. হাফিজুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সাংবাদিক অধ্যাপক দুর্লভ বিশ্বাস, মির্জাপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম খান, শামসুল ইসলাম সহিদ, জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধাণ সম্পাদক জহিরুল ইসলাম শেলি, এরশাদ মিয়া, যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ, সদস্য শিলা আক্তার প্রমুখ। মতবিনিময় সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল মোহসীন শিপন। সভায় সদ্য যোগদানকারী দুই কর্মকর্তা মির্জাপুর উপজেলার আইন শৃঙ্খলা এবং উন্নয়ন কর্মকান্ড বাস্তাবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে গঠনমূলক কাজে সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com