মো.সাজজাত হোসেন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে বেলা তিনটা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যরা ছাড়াও টাঙ্গাইল জেলা কমিটির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো.বদিউজ্জামান ফারুক, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাসটির সভাপতি এবং এফবিসিসিআইয়ের পরিচালক খান আহমেদ শুভ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড.মো.মোশারফ হোসেন মনি, খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, মো.মাজহারুল ইসলাম শিপলু, দফতর সম্পাদক মোহাম্মদ জহিরুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক মো.সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক দফতর সম্পাদক মো.সাদেকুর রহমান ও উপজেলা যুবলীগের আহবায়ক মো. শামীম আল মামুন প্রমুখ।
বর্ধিত সভায় বক্তারা বলেন আগামী উপনির্বাচনে যারা দলের বিপক্ষে এবং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলের বাহিরে যারা বিদ্রোহী হয়ে নির্বাচনে অংশ গ্রহন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.