1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে ইউপি নির্বাচন: শৈত্যপ্রবাহ উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

মির্জাপুরে ইউপি নির্বাচন: শৈত্যপ্রবাহ উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে

  • আপডেট টাইম : Wednesday, January 5, 2022
  • 789 বার
IMG 20220105 165255

মো.সাজজাত হোসেন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার অট ইউনিয়নে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। সকাল ৮ টা থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ। ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ ঊপেক্ষা করেই মির্জাপুর ৮ ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী-পুরুষ সবার উপস্থিতিই ছিল সমান।

আট ইউনিয়নের কয়েকটি ভোট কেন্দ্রে সরেজমিন গিয়ে দেখা যায়, ঘন কুয়াশায় আচ্ছন্ন ভোট কেন্দ্রগুলো। এরমধ্যেই নারী ও পুরুষ ভোটাররা সকাল থেকেই ভোট দেওয়ার জন্য কেন্দ্রে এসেছেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও বেশ স্বচ্ছতার সাথে ভোট গ্রহণ করছেন। সবাই সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে ভোট দেওয়ার অপেক্ষায়।

বিভিন্ন ইউনিয়নের ভোটাররা বলেন, পাঁচ বছর পর ভোট এসেছে। ভোট না দিলে হয়। যতই শীত ও কুয়াশা পড়ুক ভোট দিব। তাই সকাল সকালই চলে এসেছি। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন এ সকল ভোটাররা।

উপজেলা নির্বাচন অফিস জানায়, পঞ্চম ধাপের মির্জাপুর উপজেলার ৮টি ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে ৪১ জন চেয়ারম্যান,সাধারণ সদস্য পদে ২৯৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ৮৮ জন অংশগ্রহণ করেছেন। এছাড়াও নির্বাচনে মোট ২ লাখ ৪ হাজার ৭৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উপজেলা নির্বাহী অফিসার মো.হাফিজুর রহমান ও উপজেলা নির্বাচন অফিসার শরিফা বেগম জানান, ভোট গ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলাবাহিনী সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুত রয়েছে। কোন ধরনের জাল ভোট দেওয়ার সুযোগ নেই। ভোট কেন্দ্রে কেউ কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেনা ।

নিউজটি শেয়ার করুন..

2 responses to “মির্জাপুরে ইউপি নির্বাচন: শৈত্যপ্রবাহ উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে”

  1. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://accounts.binance.info/en-IN/register?ref=UM6SMJM3

  2. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com