টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। শনিবার উপজেলা নির্বাচন অফিসার উম্মে তানিয়ার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহরের আবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ নেতা সরকার হিতেশ চন্দ্র পুলক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম প্রমুখ।
এর আগে শুক্রবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র সালমা আক্তার শহীদুর রহমানের বাসায় গেলে তাকে মিষ্টি মুখ করিয়ে মানোনয়নপত্র প্রত্যাহরের ঘোষণা দেন। শনিবার আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
শহীদুর রহমান বলেন, দলের প্রতি পূর্ণ আস্থা রেখেই মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। দলীয় প্রার্থীর পক্ষে মাঠে কাজ করে তাকে বিজয়ী করব ইনশাল্লাহ।
Leave a Reply