1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে আরও ৫ ডাকাত গ্রেপ্তার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম

মির্জাপুরে আরও ৫ ডাকাত গ্রেপ্তার

  • আপডেট টাইম : Thursday, February 17, 2022
  • 1000 বার
IMG 20220217 184624

মো. জোবায়ের হোসেন

৭দিনের ব্যবধানে টাঙ্গাইলের মির্জাপুরে আরও ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ। এর আগে গত ১০ই ফেব্রুয়ারি ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৯ সদস্যকে আটক করে মির্জাপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার ( ১৭ই ফেব্রুয়ারি) রাতের প্রারম্ভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা নামক স্থান থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করা হয় ।

আটককৃতরা হলেন- উপজেলার জামর্কী ইউনিয়নের পাকুল্যা পশ্চিমপাড়া গ্রামের মৃত রাশেদ মিয়ার ছেলে রবিন মিয়া (২৭), চুকুরিয়া গ্রামের সমেজ মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৩৪), একই গ্রামে শাহজাহান মিয়া ছেলে শাহিন মিয়া (২৮), হালিম মিয়ার ছেলে সেলিম মিয়া (২৬) ও একই ইউনিয়নের সাটিয়াচড়া গ্রামের মৃৃত হানিফ মিয়ার ছেলে হারুন মিয়া (২৯)।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে ৭ দিনের রিমাণ্ড আবেদনপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত প্রত্যেকের নামে একাধিক মামলা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com