1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মির্জাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ

  • আপডেট টাইম : Wednesday, September 4, 2024
  • 337 বার
IMG 20240904 152147

টাঙ্গাইলের মির্জাপুরে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম ও বিএনপির সাবেক নেতা ফিরোজ হায়দার খান গ্রæপের চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার ( ৩ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই আন্ডারপাস এলাকায় দুই পক্ষের সংঘর্ষের সময় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এঘটনায় শফিকুল (৪১), রাশেদ (৩০), কালাম (৩০) ও রবিন শেখ (৩০) নামের চারজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনাসূত্রে জানা যায়, বিগত সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আন্ডারপাসের নিচে বসা অস্থায়ী কয়েকশত দোকান থেকে প্রতিদিন চাঁদা আদায় করতো বিগত ক্ষমতাসীনদের লোকজন। দোকান প্রতি প্রতিদিন ৫০-১০০ টাকা চাঁদা উত্তোলন করা হতো। সরকার পতনের পর ওই এলাকায় চাঁদা আদায় বন্ধের ঘোষণা দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম। এরপর থেকে ওই এলাকায় চাঁদাবাজি বন্ধ হয়ে যায়।

স্থানীয় এক দোকানদার বলেন, ৫ তারিখের পর থেকে কেউ চাঁদা নেয়না। তবে এখানকার নিরাপত্তা ও পরিস্কার পরিচ্ছন্নতার জন্য আমরা নিজেরা ৩০ টাকা করে চাঁদা দিয়ে থাকি। মূলত এই টাকা উত্তোলনকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানিয়েছেন, সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টীম পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com