1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে অ-সংক্রামক রোগ প্রতিরোধে কমিউনিটি ভিত্তিক কার্যক্রম শুরু - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম তারেক রহমানকে এই আসনটি উপহার দিব -মির্জাপুরে সাঈদ সোহরাব মির্জাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যৌথ বাহিনীর মহড়া মির্জাপুরে পুলিশ ট্রেনিং সেন্টারে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

মির্জাপুরে অ-সংক্রামক রোগ প্রতিরোধে কমিউনিটি ভিত্তিক কার্যক্রম শুরু

  • আপডেট টাইম : Monday, June 30, 2025
  • 340 বার
Messenger creation 2C74A2F6 EE58 400F B8EF 05FD7E4B5775

মোঃ হারুন অর রশিদ, বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে অ-সংক্রামক রোগ প্রতিরোধে কমিউনিটি ভিত্তিক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৩০জুন) বেলা এগারটায় কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের বিপি পতি হলে এ কার্যক্রমের উদ্বোধন হয়। কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা এজেন্সীর (কাইকা) অর্থায়নে তিন বছর মেয়াদী প্রকল্পটি গ্লোবাল কেয়ার, পিএমসিআই ও কুমুদিনী হাসপাতাল যৌথভাবে বাস্তবায়ন করবে।
উদ্বেধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিডিসির মেডিসিন বিভাগের প্রফেসর ডাক্তার সৈয়দ জাকির হোসেন। বক্তব্য রাখেন লাইন ডিরেক্টর ডাক্তার জয়নাল আবেদীন টিটু, কাইকা বাংলাদেশের উপপরিচালক সুজিত কং, কুমুদিনী কল্যাণ ট্রাস্টের পরিচালক মাহাভির পতি, ন্যাশনাল হার্ড ফাউন্ডেশনের অতিরিক্ত প্রকল্প পরিচালক ডাক্তার মাহফুজুর রহমান ভ’ইয়া। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার ফরিদুল ইসলাম। প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রকল্প ব্যস্থাপক ডাক্তার সেওনাঙ লিম। অনুষ্ঠান সমাপনী বক্তব্য কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার এ এম হালিম। প্রকল্পের আওতায় মির্জাপুর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রায় পাঁচ লক্ষাধিক মানুষের মধ্যে প্রাথমিক ভাবে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিকস রোগ নিয়ে কাজ করবে বলে জানান। এ কার্যক্রম বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে অ-সংক্রামক রোগ প্রতিরোধ কর্ণার থাকবে (এনসিডি) যার মাধ্যমে বিনামূল্যে ওষুধ সহ অন্যান্য সেবা রোগী সহজেই গ্রহণ করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com