সাজ্জাদ হোসেন, স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় তিন লাখ দশ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার(১৭ ফ্রেরুয়ারি) তিতাস ট্রান্সমিলন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি টাঙ্গাইল অফিস থেকে এই তথ্য জানানো হয়।
টাঙ্গাইল জেলা প্রশাসকের সংযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহানের নেতৃত্বে মঙ্গলবার তিতাসের টাঙ্গাইল জোনাল অফিসের আওতাধীন মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী এলাকায় তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে আকস্মিক একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে তিতাস গ্যাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী এলাকার ৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাস লাইন উচ্ছেদ করা হয়েছে।
অভিযানে ৮টি স্পটে মোট ৬৩০ফুট অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ জনকে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেন।