1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মালেক মুস্তাকিম’র একগুচ্ছ কবিতা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

মালেক মুস্তাকিম’র একগুচ্ছ কবিতা

  • আপডেট টাইম : Wednesday, December 23, 2020
  • 1354 বার
মুস্তাকিমর একগুচ্ছ কবিতা স্লাইড

দেখালে আলো- দিলে অন্ধকার

এতটা লোভ দেখালে, অথচ কিছুই দিলে না।
কত সুন্দর পাহাড় দেখালে-
জলভরা নদী, ঘনবন, ঝিলের পাড়, সবুজ শস্যখেত-
গাঢ় অন্ধকার, চাঁদোয়া রাত্রি- অবনত নক্ষত্রের আলিঙ্গন …

ঘরের দরজা খোলা- মাতাল হাওয়া বাড়িয়ে দেয় ঠোঁট
অথচ তুমি বাড়ালে না কিছুই-

না ছুঁলে হাত, না ছুঁলে হৃদয়
দৃষ্টির বাড়াবাড়ি ছাড়া আর কিছুই হলো না শেষ।
মনের খাতায় যতবার লাভ-ক্ষতির অঙ্ক করেছি
ততবার ভুল করে খেয়েছি লোকসান।

দেখালে এতটা আলো- দিলে শুধু অন্ধকার।

যারা আমাকে দুঃখ দেয়

একদিন সুখের কথা বলে আমার হাতে তুলে দিয়েছিলে যা
আজ দেখি তার সবই আমাকে শুধু দুঃখ দেয়-

এই ভরা পূর্ণিমা আমাকে দুঃখ দেয়
এই খইখই উদ্দাম জোছনারাত আমাকে দুঃখ দেয়
অপরাহ্নের ডানা ভাঙা মাতাল হাওয়া আমাকে দুঃখ দেয়
এই নদী, উজান গাঙের জল, নৌকার পাল, ভাটিয়ালি সুর
দিয়েছিলে যা-
আজ সবই দেখি আমাকে শুধু দুঃখ দেয়।

আমাকে দুঃখ দেয় তোমার দেওয়া গুঁড়িগুঁড়ি বৃষ্টিপ্রহর
দুঃখ দেয় সফেদ আকাশ, মেঘে ভাসা ঘরমুখো শালিক,
জোনাকির পাখনায় মোহময় সন্ধ্যা, নির্জন অন্ধকার

কুয়াশাভেজা এই শীতে উষ্ণতা আমাকে দুঃখ দেয়।

সুখের কথা বলে দিয়েছিলে যা, তার সবই দেখি
আমাকে শুধু দুঃখ দেয়।

যাবার কথা নেই

কোথাও কি যাবার কথা ছিল আজ?
আমার জন্য কেউ কি অপেক্ষায় আছে?

জানি, কেউই অপেক্ষায় নেই।

তবু মনে হয়
তুমি দাঁড়িয়ে আছো দরজায়-
আমার যাবার কথা ছিল আজ।

ইদানীং সব মিথ্যাকে সত্য মনে হয়।

মনে হয়
আলিঙ্গনের পৃষ্ঠাজুড়ে তুমি সেঁটে আছো
লুকানো বেদনার মতো
দুঃখের মতো।

হয়তো আমার যাবার কোনো কথা নেই
তবু আমি যাব

তোমার ঘামের গন্ধ শুঁকে জেনে নেব
ভালোবাসা দ্রাঘিমান্তরের ইতিহাস।

অপেক্ষার ধূলিপথ

একসাথে হেঁটে গেছি বহুদূর
চিবুকে স্বপ্ন রেখে ভুলে গেছি পথের ঠিকানা।

আঙুল ছুঁয়ে বুকের পাটাতনে নিয়েছি শপথের হাতুড়ি
তুমি ডাক দেবে তাই জেগে আছি।

নিঃশব্দ কোলাহলে
চোখ মেলে আছি শুধু তোমার ইশারার অপেক্ষায়

আর কী অঙ্গিকার তুমি চাও?

ঐ দেখো, হাতের তালুতে জেগে গেছে
কাছে আসার অবিরাম গতিপথ-

তোমার মনের উঠোন আর কতদূর, সমীরণ?

নিউজটি শেয়ার করুন..

11 responses to “মালেক মুস্তাকিম’র একগুচ্ছ কবিতা”

  1. Avatar of Jiscopy Jiscopy says:

    Department of Molecular Pharmacology and Physiology, University of South Florida, Tampa, Florida priligy dapoxetine review

  2. Avatar of Jiscopy Jiscopy says:

    buy priligy without a script Ninety three percent of female gynecologists said they would, Streicher wrote in an email to MedPage Today

  3. When did you need your first ultrasound buying generic cytotec pills diprolene que es kilox 0

  4. Good write-up, I am regular visitor of one¦s blog, maintain up the excellent operate, and It’s going to be a regular visitor for a long time.

  5. Avatar of Robertkeype Robertkeype says:

    Their global health insights are enlightening.
    can i order cheap lisinopril online
    Always a step ahead in international healthcare trends.

  6. Avatar of LorenzoBeevy LorenzoBeevy says:

    Quick service without compromising on quality.
    buy generic cytotec without rx
    Helpful, friendly, and always patient.

  7. Avatar of BryanAffof BryanAffof says:

    A pharmacy that prioritizes global health.
    where buy cipro without a prescription
    Generic Name.

  8. Avatar of BryanAffof BryanAffof says:

    They offer unparalleled advice on international healthcare.
    how to get generic cipro for sale
    They always keep my medication history well-organized.

  9. Avatar of BryanAffof BryanAffof says:

    World-class service at every touchpoint.
    buy clomid tablets
    They’re at the forefront of international pharmaceutical innovations.

  10. Really great visual appeal on this site, I’d value it 10 10.

  11. It’s awesome to pay a viisit this web page and reading the views of
    all friends regarding this piece of writing, while I am also zealous of getting know-how. https://yv6bg.mssg.me

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com