1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মনোনয়নপত্র জমা দিলেন আবুল কালাম আজাদ সিদ্দিকী - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

মনোনয়নপত্র জমা দিলেন আবুল কালাম আজাদ সিদ্দিকী

  • আপডেট টাইম : Monday, December 29, 2025
  • 465 বার
Messenger creation 9652F372 39A9 460B 9FD4 4FC5E0BD24E9

মোঃ সাজজাত হোসেন, স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কলাম আজাদ সিদ্দিকী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা

সুরাইয়া ইয়াসমিনের কার্যালয়ে নিজে উপস্থিত থেকে এই মনোনয়নপত্র দাখিল করেন কালাম।

মির্জাপুরে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয় তার সমর্থকদের মধ্যে। এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সাবেক কাউন্সিলর বিএনপির সহসভাপতি আলী আজম সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, উপজেলা বিএনপির সহসভাপতি ডি এম শওকত আকবর, সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, আলম মৃধা, শ্রমিকদলের সভাপতি কুব্বত আলী মৃধা, মহিলা দলের নেত্রী স্বপ্না সিদ্দিকা প্রমুখ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৪৩৭ জন। এতে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮৭১ জন ও নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৫৬০ জন। তৃতীয় লিঙ্গ ৬ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com