1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
বিজয় দিবসে চীনের সেনজেনে বাংলাদেশীদের ফুটবল খেলা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই, পুলিশে সোপর্দ মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ মির্জাপুরে কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র বিশ্ব শিক্ষক দিবসে মির্জাপুরে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন

বিজয় দিবসে চীনের সেনজেনে বাংলাদেশীদের ফুটবল খেলা

  • আপডেট টাইম : Friday, December 23, 2022
  • 521 বার
IMG 20221223 123608

স্টাফ রিপোর্টার

মহান বিজয় দিবস উপলক্ষ্যে চীনে ফুটবল টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। চীনের শেনজেন শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সংগঠন শেনজেন বাংলাদেশ কমিউনিটি চায়নার উদ্যোগে মাসব্যাপী এ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গত রোববার এ খেলা হয়। এতে টিম ফাইটার চ্যাম্পিয়ন ও রয়েল টাইগার্স ১১ রানার্স আপ হয়।
খেলা শেষে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং পুরষ্কার বিতরন করা হয়। এ সময় অন্যদের মধ্যে সংগঠনটির তিন উপদেষ্টা মো. ইমদাদুল হক, হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজি এর অধ্যাপক মো. মাহবুব আলম আহমেদ শাহিদুল হক, সভাপতি মো. মনিরুল ইসলাম, জেষ্ঠ্য সহসভাপতি মো. হাসমত মৃধা ও মো বাদল মিয়া, সাধারন সম্পাদক মো. সুমন ভূঁইয়া, সহসাধারন সম্পাদক নিপু, কোষাধক্ষ সালাউদ্দিন রিক্তা, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার ও ক্রীড়া সম্পাদক ফয়সাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলায় বিজয়ীদের মধ্যে ট্রফি, প্রাইজমানি ও মেডেল বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com