1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
বিএনপিকে অপেক্ষা করতে বললেন কাদের - Mirzapurpratidin.com
শিরোনামঃ
খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল তুমি চিরঞ্জীব—হোসনি জুবাইরির স্মরণে মির্জাপুরে শোকসভা অনুষ্ঠিত মির্জাপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়ার মাহফিল মির্জাপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মির্জাপুরে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিদর্শক ও সহকারিদের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান ‘চূড়ান্ত মনোনয়নের আগ পর্যন্ত রিভিওয়ের দাবি অব্যাহত থাকবে’ মির্জাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন মির্জাপুরে সাবেক ওয়ার্ড কাউন্সিলর শামীম গ্রেপ্তার ‘জামায়াত কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপিকে ব্যবহার করেছে’ বিএনপির সদস্যপদ ফিরে পেলেন ইউপি চেয়ারম্যান মামুন

বিএনপিকে অপেক্ষা করতে বললেন কাদের

  • আপডেট টাইম : Tuesday, September 8, 2020
  • 775 বার
4..

নিজস্ব প্রতিবেদক

সরকার পরিবর্তন চাইলে আগামী নির্বাচন পর্যন্ত বিএনপিকে অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
তিনি মঙ্গলবার সকালে গাজীপুর থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত বাস্তবায়নাধীন বাস র‌্যাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।
গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের কোনো পরিস্থিতি দেশে বিরাজমান নেই।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি যদি চোরাগলি দিয়ে ক্ষমতার স্বর্ণদুয়ারে পৌছার কথা ভাবে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন।
পর্যালোচনা সভায় গণপরিবহনে স্বাস্থ্যবিধি প্রতিপালিত না হওয়ার অভিযোগ প্রসঙ্গে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান কাদের।
এছাড়া গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান মন্ত্রী। পরিবহন মালিক ও শ্রমিকদের পাশাপাশি সংশ্লিষ্টদের স্বাস্থ্যবিধি মানার প্রতি কঠোর হওয়ার আহ্বানও জানান।
ওবায়দুল কাদের দেশব্যাপী শর্ত লঙ্ঘনসহ সড়কে শৃঙ্খলা বিধানে বিআরটিএ এবং জেলা প্রশাসনের মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com