1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
বহুরিয়া ইউনিয়নে শহীদ মিনার উদ্বোধন করলেন ইউএনও হাফিজুর রহমান - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

বহুরিয়া ইউনিয়নে শহীদ মিনার উদ্বোধন করলেন ইউএনও হাফিজুর রহমান

  • আপডেট টাইম : Thursday, February 16, 2023
  • 414 বার
FB IMG 1676542582858

স্টাফ রির্পোটার

মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের দিঘুলিয়া-বেত্রাশিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের স্বরণে নির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ শহীদ মিনারের উদ্বোধন করা হয়। এ সময় আলোচনা সভায় বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজহারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলমগীর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বিশ্বাস দূর্লভ চন্দ্র।
এছাড়াও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আউয়াল বাবু, রুবেল আহমেদ রতন, আব্দুল করিম, আনোয়ার হোসেন, চাঁনমিয়া গোপাল, মহিলা মেম্বার বুলবুলি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com