1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশনর নতুন কমিটি ঘোষনা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী

বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশনর নতুন কমিটি ঘোষনা

  • আপডেট টাইম : Sunday, November 29, 2020
  • 859 বার
received 680159302646690

নিজস্ব প্রতিবেদক
নেক্সাস টেলিভিশন এর কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর আমীন আল রশীদকে সভাপতি ও মাই টিভির সিনিয়র রিপোর্টার মাহবুব সৈকতকে সাধারণ সম্পাদক করে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন (বিডিজেএ) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে একটি রেস্টুরেন্টে সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে নতুন এ কমিটি ঘোষণা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাংবাদিক নেতা আবু জাফর সূর্য। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি তারিকুল ইসলাম মাসুম (চ্যানেল আই), রিশান নাসরুল্লাহ (বাংলাভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক (অর্থ) সানবির রুপল (সময় টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) রাজু হামিদ (নাগরিক টিভি), সাংগঠনিক সম্পাদক মাহবুব জুয়েল (এশিয়ান টিভি), দপ্তর ও প্রচার সম্পাদক – ফাহিম মোনায়েম (বৈশাখী টিভি), ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক – লাইজুল ইসলাম (আমাদের সময় ডট কম), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক – নাদিরা জাহান (চ্যানেল ২৪), প্রযুক্তি ও কল্যাণ সম্পাদক- বোরহান উদ্দিন (ঢাকা টাইমস)। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন এম এম বাদশা (বাংলা টিভি), শফিকুল ইসলাম শামীম (এটিএন বাংলা), মেহেদী সিকদার (আনন্দ টিভি) ও মিজানুর রহমান মিন্টু (সময় টিভি)।
কমিটি ঘোষনা দেন
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান, বিডিজেএ এর উপদেষ্টা, ডিইউজের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, তাকে সহায়তা করেন, বিডিজেএর উপদেষ্টা, বাংলাভিশনের বার্তা সম্পাদক নাবিল আহমেদ ও সংগঠনের উপদেষ্টা, সাংবাদিক মানিক লাল ঘোষ।
তাং ২৯-১১-২০২০

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com