1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম : Monday, September 2, 2024
  • 335 বার
IMG 20240902 093604

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর।

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন টাঙ্গাইলের মির্জাপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ফর আওয়ার বাংলাদেশ।

সংগঠন সূত্রে জানা যায়, স্থানীয় ব্যান্ড ক্ষতস্রোত বিনা পারিশ্রমিকে ৩ দিন কনসার্ট করেন। এসময় তাদের গান শুনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেন। সেই অর্থ দিয়ে জামাকাপড়, খাবার স্যালাইন, বিস্কুট, ঔষধ, বাচ্চাদের দুধ, সুজি, চিনি, স্যানিটারি ন্যাপকিন, মুড়ি, খেজুর, পানির বোতল, চিনি, কয়েল, মোমবাতি, লাইটারসহ ইত্যাদি সামগ্রী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের ৩ শত পরিবার এবং ৩ টি আশ্রয়কেন্দ্রে এসকল ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা জানান, বন্যায় কোথাও বুক পানি, কোথাও তার চেয়ে বেশি। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কথা চিন্তা করে আমার সংগঠনের সকল সদস্য ও বিভিন্ন মানুষের সহযোগিতায় এ ত্রাণ বিতরণ। ইতোপূর্বে শীত বস্ত্র বিতরণ, করোনাকালীন সময়ে মাস্ক বিতরণ করেছেন এই স্বেচ্ছাসেবী সংগঠন। অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এই সংগঠনের মূলমন্ত্র।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com