1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
বদলে গেছে মির্জাপুর থানার চিত্র - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

বদলে গেছে মির্জাপুর থানার চিত্র

  • আপডেট টাইম : Tuesday, January 19, 2021
  • 974 বার
139935814 115061587093570 5662119625540480019 n
মির্জাপুর থানার বাইরের চিত্র

মো. সাজজাত হোসেন
টাঙ্গাইলের অনেকগুলো থানার মধ্যে একটি মির্জাপুর। থানা মানেই টাকা। টাকা ছাড়া থানায় কোনো কাজ হয় না। এমন ধারণা জনসাধারণের। তবে জনসাধারণের সেই ধারণা পাল্টে দিয়েছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক। এ থানায় সেবা নিতে আসা লোকজন টাকা ছাড়াই এখন সাধারণ ডায়েরি (জিডি), অভিযোগ ও মামলা লেখা বা অন্তর্ভুক্ত করতে পারছেন।

Mirzapur Thana New oc Pic
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিজাউল হক


পুলিশের আচরণ যেমন পাল্টেছে, তেমন থানার চিত্রও বদলেছে। এতে আগের তুলনায় থানায় সেবার মানও বেড়েছে। থানার মূল ভবনে রং তুলির আঁচর আর থানা চত্বরে ময়লা পরিস্কার করায় সৌন্দয্য বৃদ্ধি পেয়েছে। এই স্থাপনার সৌন্দয্য বৃদ্ধি ও দৃষ্টিনন্দন গড়তে এবং সহজেই মানুষকে সেবা দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রিজাউল হক। বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি তিনি থানাকে সাজিয়েছেন শৈল্পিক নৈপুণ্যে। ওসি মোহাম্মদ রিজাউল হকের সৃজনশীলতায় বদলে গেছে টাঙ্গাইলের শান্তিপূর্ণ মির্জাপুর থানার চিত্র।
ওসি মোহাম্মদ রিজাউল হক এ থানায় যোগদানের প্রায় ১ মাসের মধ্যেই সৃজনশীল ও যুগোপযোগী পরিকল্পনার ফলে মির্জাপুর থানা ও পুলিশ হয়ে উঠেছে এই উপজেলার মানুষের আস্থার ঠিকানা।
তিনি এই থানায় যোগদানের পর থেকেই মানবিক ও জনবান্ধব পুলিশ হিসেবে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ সচেতনতা সৃষ্টি করেন।
ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, কোনো চাওয়া-পাওয়ার জন্য নয়, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ভালো লাগার জায়গা থেকে কাজগুলো করেছি। মানবিক ও জনবান্ধব পুলিশ হিসেবে জনগণের পাশে দাঁড়াতে পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে।
মানবিক দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে সর্বদা তিনি সজাগ আছেন।
উল্লেখ্য মোহাম্মদ রিজাউল হক ওরফে শেখ দিপু গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানা টুঙ্গিপাড়া গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক শেখ ইকরামুল হক নান্না মিয়ার ছেলে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রীধারী শেখ দিপু ২০০১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এসআই পদে যোগদান করেন। তিনি মানিকগঞ্জ সদর, সাটুরিয়া, সোনারগাঁ, মুন্সীগঞ্জের লৌহজং, ধামরাই, আশুলিয়া ও সর্বশেষ মুন্সীগঞ্জের সিরাজদীখান থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। ব্যাক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।

নিউজটি শেয়ার করুন..

3 responses to “বদলে গেছে মির্জাপুর থানার চিত্র”

  1. Avatar of Jiscopy Jiscopy says:

    It lowers its target for the shares, currently around 4283p, to 3500p order priligy

  2. Avatar of Jiscopy Jiscopy says:

    Epub 2015 Dec 17 priligy tablets price Epidermoid Cyst Sebaceous Cyst

  3. cheap cytotec pill There were no notable differences between either IVM diet formulations in mosquitocidal efficacy when considering either time to achieve a mosquitocidal effect and IVM persistence in chicken serum following IVM withdrawal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com