1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
পিআর পদ্ধতির জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে: আমির খসরু মাহমুদ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

পিআর পদ্ধতির জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে: আমির খসরু মাহমুদ

  • আপডেট টাইম : Wednesday, October 1, 2025
  • 380 বার
IMG20251001183205
oppo_0

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

নির্বাচনে পিআর পদ্ধতির দাবি যে কেউ করতেই পারে। কিন্তু এটি আদায় করতে গেলে তাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ।

বুধবার (১লা অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা মÐপ পরিদর্শনে এসে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরো বলেন, দেশের মানুষ একটি নির্বাচিত সরকারের দিকে তাকিয়ে আছে। জনগণের কাছে যাদের দায়বদ্ধতা থাকবে, জবাবদিহিতা থাকবে। বিএনপি সেই নির্বাচনে সরকার গঠন করতে পারলে তৎপরবর্তী ১৮ মাসে দেশ ও দেশের বাইরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা করে রেখেছে এবং কিভাবে তা বাস্তবায়ন হবে তাও নির্ধারণ করে রেখেছে।

সন্ধ্যায় আমির খসরু মাহমুদ কুমুদিনী প্রাঙ্গণে পৌছলে তাকে স্বাগত জানান কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল ও কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় এবং কুমুদিনী কর্তৃপক্ষের অন্যান্যরা। পরিদর্শনকালে তার সাথে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এসএম মহসীনসহ দলের অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com