1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
পাবনা-৪ উপ-নির্বাচন- শেষ দিন পর্যন্ত লড়াই করবে বিএনপি - Mirzapurpratidin.com
শিরোনামঃ
নিয়ম না মেনে মাদরাসা পরিচালনা করলে দায় নেবে না ওলামায়ে কেরাম- মুফতি আবুল বাশার মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র বিশ্ব শিক্ষক দিবসে মির্জাপুরে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে

পাবনা-৪ উপ-নির্বাচন- শেষ দিন পর্যন্ত লড়াই করবে বিএনপি

  • আপডেট টাইম : Wednesday, September 2, 2020
  • 697 বার
5..

নিজস্ব প্রতিবেদক

পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে বিএনপি শেষ দিন পর্যন্ত লড়াই করবে বিএনপি। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের ফরম জমা দেয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, পাবনা-৪ আসনে আমাদের দল থেকে যেই নমিনেশন পাক না কেন তিনি শেষদিন পর্যন্ত লড়াই করবেন। পুলিশ আমাদের নেই, আইনশৃঙ্খলা বাহিনীও নেই, আর আওয়ামী লীগের ক্যাডারদেরকে অস্ত্র দেয়া হচ্ছে। তারা ধারালো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে

তিনি বলেন, আন্দোলনের অংশ হিসেবে বিএনপি পাবনা- ৪ আসনে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে। আমরা এর মধ্য দিয়ে আমাদের স্পেসকে বাড়ানোর চেষ্টা করবো।

বিএনপি নির্বাচনে হারার আগেই হেরে যায়- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, আমরা যদি হারার আগেই হেরে যাই তাহলে উনারা কেন রাষ্ট্রক্ষমতাকে কব্জা করে পরাজিত হওয়ার আগেই নিজেদেরকে বিজয়ী ঘোষণা করেন। জনগণ কী রায় দেবেন সেটার অপেক্ষা না করে নিজেদেরকে আগেই বিজয়ী ঘোষণা করেন। ওই পদ্ধতিগুলো অবলম্বন করে অর্থাৎ দিনের ভোট রাতে করে অথবা ভোটারদেরকে ভোটকেন্দ্রে না আসতে দিয়ে তারা আগেই সেটা করে রাখেন।

এসময় পাবনা-৪ এ বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com