1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
পানির সংকট, ৭ দিনে বাজারের অচল টিউবওয়েলে গভীরতা বাড়ানোর নির্দেশ এমপির - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম

পানির সংকট, ৭ দিনে বাজারের অচল টিউবওয়েলে গভীরতা বাড়ানোর নির্দেশ এমপির

  • আপডেট টাইম : Saturday, May 4, 2024
  • 365 বার
Messenger creation 399f5d4f 811f 4cbd 8ce9 18547ab7e473

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

সুপেয় পানির তীব্র সংকট দেখা দেয়ায় টাঙ্গাইলের মির্জাপুর পৌরশহরের চারটি গুরুত্বপূর্ণ স্থানে দ্রুত সময়ের মধ্যে গভীর নলকূপ পুনঃস্থাপনের নির্দেশ দিয়েছেন টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।

শনিবার (৪ মে) বিকেলে মির্জাপুর পৌরশহরের কলেজ রোড, কালীবাড়ি রোড, কাঁচাবাজার রোড ও বাওয়ার কুমারজানী রোড এলাকায় চারটি টিউবওয়েল পরিদর্শন করে আগামী সাত দিনের মধ্যে উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. বাহার উদ্দিনকে এ নির্দেশনা প্রদান করেন। এরআগে খাবার পানি সংকট নিয়ে একটি জাতীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়।

প্রসঙ্গত, মির্জাপুর পৌরশহরের ব্যবসায়ী ও সাধারণ মানুষ বাজারের অভ্যন্তরে থাকা বেশ কয়েকটি টিউবওয়েল থেকে সুপেয় পানি সংগ্রহ করতেন। কিন্তু চলমান দাবদাহ ও বৃষ্টি না হওয়ায় পানির স্তর নিচে নেমে যায়। এতে পানি উত্তোলন করতে না পেরে ব্যবসায়ী ও সাধারণ মানুষদের ব্যাপক দূর্ভোগে পরতে হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মনির, যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শহিদুর রহমান লাবু, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক মাসুম রানা, মহেড়া ইউপির সাবেক চেয়ারম্যান বাদশা মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক, প্রেসক্লাব মির্জাপুরের সভাপতি শামসুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ, মির্জাপুর সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন প্রমুখ।

চারটি টিউবওয়েল পরিদর্শন শেষে সংসদ সদস্য খান আহমেদ শুভ বলেন, প্রচন্ড দাবদাহে হ্যান্ড টিউবওয়েলে পানি না উঠার সংবাদ পেয়ে দ্রুত সময়ের মধ্যে পৌরশহরের জনগুরুত্বপূর্ণ ৪টি স্থানে গভীরতা বাড়িয়ে নলকূপ স্থাপনের নির্দেশনা দেয়া হয়েছে। আশা করছি খাবার পানির সংকট কেটে যাবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com