দীপক বিশ্বাস রাজীব
টাঙ্গাইলের মির্জাপুরে আজ শুক্রবার সকাল ১০টায় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল এর উদ্যোগে কুমুদিনী হাসপাতালের প্রধান গেটের সামনে থেকে পাঁচ হাজার দরিদ্র পরিবারের মধ্যে এই খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেন কুমুদিনী ওয়েফেয়ার ট্রাস্টের পরিচালক মহাবীর পতি।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমুদিনী হাসপাতালের এজিএম (অপারেশন) অনিমেষ কুমার ভৌমিক, মির্জাপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিরুল কাদের লাবন, কুমুদিনী নার্সিং স্কুলের মেট্রন সিস্টার দিপালী পেরেরা এবং কুমুদিনী হাসপাতালের প্রকল্প বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই প্রমুখ।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ২০ কেজি চাল, চার কেজি ডাল, তেল এক লিটার, এক কেজি চিনি, এক কেজি লবণ, দুই কেজি আলু ও দুইটি সাবান।
কুমুদিনী হাসপাতালের এজিএম অনিমেষ কুমার ভৌমিক জানিয়েছেন, উপজেলার ১টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের পাঁচ হাজার দরিদ্র কর্মহীন অসহায় পরিবারের মধ্যে এই খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরন করা হবে।
Leave a Reply