1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্রই কামিয়াব হবেনা- সাবেক এমপি কালাম - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্রই কামিয়াব হবেনা- সাবেক এমপি কালাম

  • আপডেট টাইম : Wednesday, September 17, 2025
  • 305 বার
Messenger creation 4061BCE7 B207 4C8D BCAC FC6700C19E4D

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপি দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে। সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করেছে। দেশ নিয়ে যারা আগেও ষড়যন্ত্র করেছে তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্রই কামিয়াব হবেনা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার ছিটমামুদপুর সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তরফপুর ইউপি চেয়ারম্যান আজিজ রেজার বাবা হাজী হোসেন উদ্দিন শিকদাররের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। অর্ধবেলার ফ্রি মেডিকেল ক্যাম্পে ১০ জন চিকিৎসক তিন শতাধিক নারী পুরুষকে চিকিৎসা সেবা দেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, মির্জাপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com