1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
ধর্ষককে ধরিয়ে দিলে বিএনপি তাকে পুরস্কৃত করবে- সাবেক এমপি কালাম - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

ধর্ষককে ধরিয়ে দিলে বিএনপি তাকে পুরস্কৃত করবে- সাবেক এমপি কালাম

  • আপডেট টাইম : Thursday, March 13, 2025
  • 193 বার
IMG 20250313 192534

হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, মির্জাপুরে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেপ্তারে যে সহায়তা করবে বিএনপির পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হবে। নেতাকর্মীদের প্রমান করতে হবে যে, বিএনপি সবসময় অসহায় নির্যাতিতদের পাশে আছে।
তিনি বৃহস্পতিবার দুপুরে ধর্ষিতা শিশুর পরিবারের সাথে কথা বলে স্থানীয় বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
এসময় তার সাথে ছিলেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিফকুল ইসলাম ফরিদ ও জসিম উদ্দিন প্রমুখ।
আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, একটি কুচক্রি মহল বিএনপি নেতাকর্মীদের সম্মানহানি করতে এই ঘটনার সাথে স্থানীয় নেতাকর্মীদের জড়িয়ে অপপ্রচার করছে। ভ‚ক্তভোগী পরিবারের পাশে থেকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রমাণ করে দিয়েছে তারা এই অন্যায়ের বিরোধী।
এর আগে আবুল কালাম আজাদ সিদ্দিকী ধর্ষণের শিকার শিশুটির বাড়িতে যান। সেখানে তিনি শিশুটির পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। তিনি বলেন, ঘটনার মুল হোতাকে গ্রেপ্তারে প্রশাসনকে বিএনপির পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হচ্ছে। আমাদের নেতাকর্মীরাও এব্যাপারে সজাগ আছে। ধর্ষক ফিরোজ মিযা যতই প্রতাপালী হোক আইনের আওতায় আসবেই। পরে তিনি ওই শিশুর পরিবারকে ২০ হাজার টাকা নগদ সহায়তা করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com