1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
দেশের ৬৪ জেলায় অন্তত একটি করে নদী দখল ও দূষনমুক্ত করা হবে- উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী মির্জাপুরে শান্তিপূর্ণভাবে ভোট চললেও ভোটার উপস্থিতি কম তারেক রহমানকে এই আসনটি উপহার দিব -মির্জাপুরে সাঈদ সোহরাব মির্জাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যৌথ বাহিনীর মহড়া মির্জাপুরে পুলিশ ট্রেনিং সেন্টারে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

দেশের ৬৪ জেলায় অন্তত একটি করে নদী দখল ও দূষনমুক্ত করা হবে- উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা

  • আপডেট টাইম : Wednesday, November 6, 2024
  • 236 বার
IMG 20241106 201936

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

দেশের ৬৪ জেলায় অন্তত একটি করে নদী দখল ও দূষণমুক্ত করার কর্ম পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া সরকার সেন্টমার্টিন ও পর্যটনশিল্প একসঙ্গে রক্ষা করতে চায় জানিয়ে এরপরও এটা নিয়ে যারা বিভ্রান্তি ছড়ায় তারা এটি ছড়িয়েই যাবে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীর ভাঙ্গন হতে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠান ও স্থাপনা রক্ষার একটি প্রকল্প পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, পরিবেশ নিয়ে এখানে অনেক কাজ করার আছে। আমরা পলিথিন ব্যাগ নিষিদ্ধ করার বিষয়টি কার্যকর করার করার চেষ্টা করছি। এছাড়া পাহাড় কাটা বন্ধ করার উদ্যোগ নিয়েছি। ছাড়পত্রহীন অবৈধ ইটভাঙ্গাগুলো ভাঙ্গা হচ্ছে। নতুন করে ইটভাটার কোন ছাড়পত্র দেওয়া হচ্ছেনা। কোথাও অবৈধভাবে ইটভাটা স্থাপন করলে আমরা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com