1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
দুর্গোৎসব নিয়ে সাংবাদিকদের সাথে সাবেক এমপির মতবিনিময় - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

দুর্গোৎসব নিয়ে সাংবাদিকদের সাথে সাবেক এমপির মতবিনিময়

  • আপডেট টাইম : Friday, September 26, 2025
  • 365 বার
Messenger creation 93B749AD 9280 4821 9857 DADB3CDE8068 1

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
আসন্ন দুর্গোৎসব নিয়ে মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন টাঙ্গাইল ৭ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাব হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, দুর্গোৎসব উপলক্ষ্যে ইতোমধ্যে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। এছাড়া পূজারীদের নিয়েও মতবিনিময় সভা করা হয়েছে। মির্জাপুর সৌহার্দ্য সম্প্রীতির একটি উপজেলা। পূর্বের চাইতে পূজারীদের বিশ্বাস ও আস্থা বৃদ্ধি পাওয়ায় এবার পূজা মণ্ডপের সংখ্যাও বেড়েছে। দুর্গোৎসব যেন নির্বিঘ্ন ও উপভোগ্য হয় সেজন্য আমরা দলীয়ভাবে দায়িত্বশীল ভূমিকা রাখবো। এতে সাংবাদিক সমাজেরও ভূমিকা রাখার দায়িত্ব রয়েছে। সবার সম্মিলিত প্রয়াসে আমরা যেন সৌহার্দ্য সম্প্রীতির মির্জাপুরকে সারা বাংলাদেশের কাছে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি।

সভায় উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসীন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহ সভাপতি আলী এজাজ খান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক, সদস্য সোহাগ মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াজেদ মৃধা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরিদ মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম স্বপন, পৌর ছাত্রদলের আহবায়ক ইমরান সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবার মির্জাপুর উপজেলার মোট ২৫৮টি মণ্ডপে দুর্গা পূজা আয়োজন হওয়ার কথা রয়েছে। দুর্গা পূজা উপলক্ষ্যে যথারীতি এ উপজেলায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতা, বিশিষ্টজন পরিদর্শনের কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com