1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
তারেক রহমানকে এই আসনটি উপহার দিব -মির্জাপুরে সাঈদ সোহরাব - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

তারেক রহমানকে এই আসনটি উপহার দিব -মির্জাপুরে সাঈদ সোহরাব

  • আপডেট টাইম : Thursday, February 12, 2026
  • 268 বার
IMG 20260212 130738

মোঃ সাজজাত হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে ভোট দিলেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোরহাব।

সাঈদ সোহরাব বলেন, ১৭ বছর পর উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছে। আমরা মির্জাপুরবাসী ধানের শীষ কে বিজয়ী করে তারেক রহমানকে এই আসনটি উপহার দিব।

আজ বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইলের মির্জাপুরে ১২৬ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। সহকারি রিটার্নিং অফিসার সুরাইয়া ইয়াসমিন জানিয়েছেন নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ হচ্ছে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভাল রয়েছে। স্টাইকিং ফোর্স কাজ করছেন।

উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে খোঁজ নিয়ে দেখা গেছে ভোটারগন লাইনে দাড়িয়ে সু-শৃঙ্খল পরিবেশে ভোট দিচ্ছেন। টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক দুই বারের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা ও কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ এবনে আবুল হোসেন (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. তোফাজ্জল হোসেন (হাতী)তারা নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন।

উল্লেখ্য যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল -৭ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৪৩৭ জন।এতে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮৭১ জন ও নারী ়ভোটার ১ লাখ ৮৬ হাজার ৫৬০ জন। তৃতীয় লিঙ্গ ৬ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com