1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
ঢাকা-৫ ও ১৮ উপনির্বাচন মাঠে সরব আ. লীগ বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে

ঢাকা-৫ ও ১৮ উপনির্বাচন মাঠে সরব আ. লীগ বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা

  • আপডেট টাইম : Thursday, July 30, 2020
  • 782 বার
116155217 2576574696006367 4363068960203423687 n

আহমেদ হৃদয়

চলতি বছরের ৬ মে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা ও ১০ জুলাই ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হয়ে যায় আসন  দুটি। সাংবিধানিক বাধ্যবাধকতায় আসন শূন্য হওয়ার আগামী ৯০ দিনের মধ্যে এই দুটি আসনে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এদিকে এখনো ঘোষণা করা হয়নি ঢাকা-৫ ও ঢাকা-১৮ উপনির্বাচনের তফসিল। তবে উপ নির্বাচনকে সামনে রেখে এই দুটি আসনে সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীরা। নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে এখনো পর্যন্ত বিএনপি কোনো সিদ্ধান্ত না নিলেও প্রচারণা প্রচার-প্রচারণার দিক থেকে পিছিয়ে নেই দলের মনোনয়ন প্রত্যাশীরা। আওয়ামী লীগের সাথে পাল্লা দিয়ে সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগস্টের শেষ সপ্তাহে ঢাকা-৫ ও পাবনা-৪ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এছাড়া সংবিধান অনুযায়ী আসন শুন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যেই সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত  হবে। এদিকে ঢাকা-৫ উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে প্রচারণা চালাচ্ছেন- দলটির কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য চৌধুরি সাইফুল নবী সাগর, ডেমরা থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না, ডেমরা থানা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল, ঢাকা দক্ষিণ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন, ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদ, শিল্পপতি মো. হারুন-উর-রশিদ ও মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু। অন্যদিকে একই আসনে ধানের শীষের  মনোনয়ন পেতে প্রচারণা চালাচ্ছেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি নবীউল্লাহ নবী, বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক সেলিম ভূঁইয়া, মহানগর দক্ষিণ বিএনপি’র সাধারণ সম্পাদক ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর কাজী আবুল বাশার। এবং ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন চান ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহমেদ, ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. বাহাউদ্দিন সাদী এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন। এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক বলেন, উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে অনেকেই মাঠে কাজ করছেন। তবে দলের জন্য নিবেদিত এবং জনগণের সাথে জনগণের সঙ্গে যার সম্পৃক্ততা বেশি তিনিই পাবেন আওয়ামী লীগের মনোনয়ন। নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বলেন, ঢাকার উপনির্বাচনে ধানের শীষের মনোনয়ন পেতে প্রস্তুত বিএনপির অনেকেই। তবে বিএনপি উপ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সে ব্যপারে সিদ্ধান্ত নেয়া হবে দলের স্থায়ী কমিটির মিটিং এ আলোচনার পর। ঢাকা-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নবীউল্লাহ নবী বলেন, নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নেবে দলের হাই কমান্ড। তবে দল যে সিদ্ধান্ত নেবে সেটাই আমার সিদ্ধান্ত। তবে নির্বাচনে অংশগ্রহণের সকল ধরনের প্রস্তুতি আমার রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com