1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
মির্জাপুরে পুলিশের ৫২তম টিআরসি-২০২২ ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার

মির্জাপুরে পুলিশের ৫২তম টিআরসি-২০২২ ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Thursday, January 26, 2023
  • 355 বার
IMG 20230126 183522

হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে পরিবর্তিত নতুন পদ্ধতিতে নিয়োগ পাওয়া ৯৪০ জন কনস্টেবলদের ৫২তম মৌলিক প্রশিক্ষণ টিআরসি ২০২২সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন পৃলিশের অতিরিক্ত মহা পরিদর্শক (আইজি প্রশাসন) মো. কামরুল আহসান বিপিএম(বার)। এসময় উপস্থিত ছিলেন পিটিস টাঙ্গাইলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলাম এনডিসি, টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মুহাম্মদ কায়সার, পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের (প্রশাসন) আবু নাছের মুহাম্মদ খালেদ, পুলিশ সুপার (ট্রেনিং) আব্দুর রহিম শাহ চৌধুরী। প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধান ঘোষিত স্মার্ট বাংলাদেম গড়তে স্মার্ট পুলিশ বাহিনী তৈরীর জন্য বাংলাদেশ পুলিম কাজ করে যাচ্ছে। স্মার্ট পুলিশ তৈরিতে নিয়োগ পদ্ধতিসহ মৌলিক প্রশিক্ষনে পরিবর্তন আনা হয়েছে । এরআগে প্রধান অতিথি ৫২তম ব্যাচের সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম অবিবাদন গ্রহণ করেন এবং চেীকুশ পুলিশ সদস্যদের মধ্যে সেরা তিনজনের হাতে পুরস্কার তুলেদেন। ৫২তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ উপলক্ষ্যে মহেড়া পিটিসি সেন্টারকে বর্ণিল রুপে সাঁজানো হয়। অনুষ্ঠানে পুলিশের উর্ধতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com