1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
ডি এ তায়েব মির্জাপুরে সাংবাদিকদের করোনা প্রতিষেধক হোমিও ওষুধ প্রদান - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

ডি এ তায়েব মির্জাপুরে সাংবাদিকদের করোনা প্রতিষেধক হোমিও ওষুধ প্রদান

  • আপডেট টাইম : Friday, June 19, 2020
  • 1272 বার
Mirzapur D A Tateb Pic 18 06 2020

মো.জাহাঙ্গীর হোসেনঃ

জনপ্রিয় অভিনেতা ও পুলিশ কর্মকর্তা ডি এ তায়েব টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সদস্যদের করোনা প্রতিষেধক হোমিও ওষুধ প্রদান করেছেন।
বৃহস্পতিবার সন্ধায় ডি এ তায়েবের পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারি ডি এ শিপনের প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদ মিঞার হাতে তা প্রদান করেন। এদিকে সাংবাদিকদের করোনা প্রতিষেধক হোমিও ওষুধ প্রদান করায় ডি এ তায়েবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ মির্জাপুরে কর্মরত সাংবাদিকরা।
পুলিশ কর্মকর্তা ডি এ তায়েব বলেন, আমাদের দেশসহ সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে।ইতিমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে বিভিন্ন পেশার এক হাজার ৩৪৩জন মানুষ মৃত্যু বরণ করেছেন।এই মূহুর্তে এই ভাইরাসের কোন প্রতিষেধক ভ্যকসিনও আবিস্কৃত হয়নি।তারপরও পুলিশ হাসপাতালসহ অনেক জায়গায় প্রতিষেধক হিসেবে হোমিও ওষুধ খাওয়ানো হচ্ছে। ওষুধ সেবনে উপকারও পাচ্ছেন অনেকে। সাধারণ মানুষের জীবন রক্ষায় চিকিৎসক, পুলিশের পাশাপাশি সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে থেকে তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন। মির্জাপুরের সাংবাদিকরাও তার বাইরে নয়। স্বাস্থ্য সুক্ষার জন্য তাই মির্জাপুর প্রেসক্লাবের সদস্যদের করোনার প্রতিষেধক হোমিও ওষুধ দেয়ার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য জনপ্রিয় অভিনেতা ও পুলিশ কর্মকর্তা ডি এ তায়েব মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের কাটরা গ্রামের সন্তান। তিনি তাঁর পেশাগত দায়িত্বপালনের পাশাপাশি নিজ উপজেলার মানুষের সহায়তায় নানাভাবে কাজ করে চলেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com