1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
‘চূড়ান্ত মনোনয়নের আগ পর্যন্ত রিভিওয়ের দাবি অব্যাহত থাকবে’ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে জামায়াতের পক্ষে ১০ দলের সাংবাদিক সম্মেলন স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান- সাবেক এমপি কালাম মির্জাপুর স্পোর্টস টিমের ৪২৯ রানের রেকর্ড মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত মির্জাপুরে মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মির্জাপুরে আইসিটি ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন মনোনয়নপত্র জমা দিলেন আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা মির্জাপুরে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেলেন সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী মির্জাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান: ৩ জনের কারাদণ্ড

‘চূড়ান্ত মনোনয়নের আগ পর্যন্ত রিভিওয়ের দাবি অব্যাহত থাকবে’

  • আপডেট টাইম : Wednesday, November 26, 2025
  • 187 বার
Messenger creation 0883A3BF 2CED 4A09 893A 1AF96F1DC09F

মোঃ জুবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার
চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত মির্জাপুরে মনোনয়ন পরিবর্তনের দাবি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যার পর মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। যিনি ১৩৬, টাঙ্গাইল- ৭ আসনে (মির্জাপুর) বিএনপির মনোনয়ন প্রত্যাশা করে আসছিলেন।

তিনি আরও বলেন, এই আসনটি একসময় বিএনপির ঘাঁটি হিসেবে সমাধৃত হলেও ৯৬ এর পর বিশেষকরে ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে বিএনপিকে পরাজয় বরণ করতে হয়েছে। ভুল প্রার্থী মনোনীত করার কারনেই এমনটি হয়েছে। তাই প্রার্থী পরিবর্তন এখন সবার দাবি।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য ও লতিফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হোসেন রনি, ভাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুর রহমান, মির্জাপুর বিআরডিবির পরিচালক মাহফুজ মল্লিক টিপু, মির্জাপুর পৌর বিএনপির সাবেক সহ সভাপতি হাজী সোহরাব, উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোবারক হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক হামিদুর রহমান লাঠু, পৌর কৃষকদলের আহ্বায়ক মান্নান খান মান্না, উপজেলা জাসাসের আহ্বায়ক হাশেম রেজা, সদস্য সচিব লেহাজ প্রমুখ।

প্রসঙ্গত, আসনটিতে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন এই আসনের সাবেক দুই বারের সংসদ সদস্য, জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। তিনি মনোনয়ন পাওয়ার কয়েকদিন পর থেকে মনোনয়ন রিভিওয়ের জন্য সভা-সমাবেশ করে যাচ্ছেন সাইদুর রহমান সাইদ সোহরাব ও তার অনুসারীরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com