উৎপলকান্তি বড়ুয়া
তিন ধরনের তিনটি পাখি
একটি হলো চড়ই
তিন রকমের তিনটি তো ফল
একটি হলো বড়ই।
তিন রকমের তিনটি তো ফুল
লাল রং হয় জবার
এই নদীটি হালদা নদী
প্রিয় বুঝি সবার!
তিনটি পুকুর তিনটি তো নাম
একটি সোনা পুকুর
তিনটি পুতুল তিন রকমের
তিন পুতুলই খুকুর।
আহসানুল হক
দিস না আড়ি দিনা-দিশা
দিস না আড়ি সারাফ
তোদের খবর নিই না বলে
মন কি তোদের খারাপ?
এখন আমার কাজ যে বেশি
ব্যস্ত থাকি রোজ
তাই পারি না নিতে তোদের
হরহামেশা খোঁজ।
দিস না আড়ি ধ্রুব-জাওয়াদ
দিস না আড়ি সারা
তোদের জন্য মনটা আমার
সত্যি পাগলপারা।
ঐশী কেয়া হাসিন তোরা
সবাই থাকিস ভালো
তোদের ঘিরে হাসুক সদা
স্বপ্ন-সুখের আলো।
সুলতান মাহমুদ
সকালবেলা গাছের ডালে
হলদে পাখি বসে
পাখির গানের সুরে সুরে
খোকা অংক কষে।
খোকার অংকে কলার মূল্য
ডিমের হালি আছে
এসব শুনে হলদে পাখি
মুচকি হাসে গাছে।
সকালবেলা মিঠা রোদে
এ বি সি ডি পড়া
আরো শেখে ক খ গ ঘ
পড়ে মিষ্টি ছড়া।
রাসু বড়ুয়া
নীল আকাশে সাদাকালো
মেঘের ভেলা ভাসে
মেঘের ফাঁকে উঁকি মেরে
সূর্যিমামা হাসে।
সেই হাসিতে দূর আকাশে
রংধনুটা সাজে
আজ শিয়ালের বিয়ে হবে
বৃষ্টি-নূপুর বাজে।
ইষ্টি আসে কলাপাতার
ছাতা মাথায় দিয়ে
বেজির ছানা নাচতে থাকে
বিয়েবাড়ি গিয়ে।
can i purchase clomid prices cheap clomid prices clomiphene costo clomid prices in south africa can i purchase generic clomid without a prescription cost generic clomiphene without insurance how to get generic clomid price