1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
গীতিকার, শিল্পী, পরিচালক ও প্রযোজক জাহানারা ভুঁইয়ার ৬৫ তম জন্মদিন আজ - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড

গীতিকার, শিল্পী, পরিচালক ও প্রযোজক জাহানারা ভুঁইয়ার ৬৫ তম জন্মদিন আজ

  • আপডেট টাইম : Tuesday, April 14, 2020
  • 873 বার
Capture

মো. জাহাঙ্গীর হোসেন:

“চাকবুম চাকবুম, চাঁদনী রাতে কিছু বলবো তোমায় চোখের ভাষায়,, আবে হায়াত ছবির এই কালজয়ী সুপার হিট গানটির গীতিকার, শিল্পী, পরিচালক ও প্রযোজক জাহানারা ভুঁইয়ার আজ ৬৫ তম শুভ জন্মদিন। এই গুণী শিল্পি চলচ্চিত্রে গীতিকার হিসেবে নাম লেখালেও  তাঁর স্বামী  চলচ্চিত্র পরিচালক মরহুম সিরাজুল ইসলাম ভুঁইয়ার অকাল মৃত্যুর পর তিনি সিনেমার গান লেখার পাশাপাশি অভিনয়ও শুরু করেন। শিল্পী হিসেবে জাহানার ভূইয়া প্রথম ‘সৎমা’ ছবিতে অভিনয় করলেও মিতা পরিচালিত তাসের ঘর ছবিটি প্রথম মুক্তি পায়। এরপর তাঁর সুনিপুন অভিনয় জনপ্রিয়তার কারণে তাঁকে আর পিছনে ফিড়ে তাকাতে হয়নি। তিনি তাপটের সাথে প্রায় তিন শতাধিক বাংলা ছবিতে চরিত্রাভিনেত্রী হিসেবে অভিনয় করেন এবং প্রায় শতাধিক ছবির অনেক হিট গান উপহার দেন, যা আজও মানুষের মোখে মোখে শুনা যায়।

এইগুণী শিল্পি ৮০’র দশকে নিজের পরিচালনা ও প্রযোজনায় সিঁদুর নিওনা মুছে নামে ছবি বানান। ছবিটি সাদাকালো হওয়াতে তখন আলোর মোখ দেখেনি।

অভিনয়ের পাট চুকিয়ে ২০০৫ সালে আমেরিকা প্রবাসী তাঁর একমাত্র ছেলের কাছে চলে যান। বর্তমানে তিনি আমেরিকাতে বসবাস করলেও শারীরিকভাবে খুবই অসুস্থ।

জাহানারা ভূইয়ার শুভ জন্মদিনে তাঁর শারীরিক সুস্থ্যতার জন্য ছোট ভাই মঞ্জুর এলাহি চলচ্চিত্র পরিবারসহ দেশবাসীর নিটক দোয়া প্রার্থনা করেছেন।তিনি যেন সুস্থ হয়ে দেশে ফিড়ে আসতে পারেন। এদিকে তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর পৌর এলাকার বাইমাটিতে কেক কাটা ও দোয়া মাহফিল আয়োজনের মধ্যদিয়ে এই গুণী শিল্পির জন্মদিন পালিত হবে বলে পরিবারের পক্ষ থেকে তাঁর ছোট ভাই মঞ্জুর এলাহি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com