1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
খোলা আকাশের নিচ থেকে পাকা ঘর পেয়ে আত্মহারা ভূমিহীনরা - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী

খোলা আকাশের নিচ থেকে পাকা ঘর পেয়ে আত্মহারা ভূমিহীনরা

  • আপডেট টাইম : Sunday, July 18, 2021
  • 953 বার
215925005 604703803849072 5119865105125043419 n

মো. নাজমুল ইসলাম

টাঙ্গাইলের মির্জাপুরে মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে বিনামূল্যে জমিসহ পাকা ঘর বিদ্যুৎতের সংযোগ, টিউবওয়েল পাচ্ছেন আশ্রয়হীন ভূমিহীন ও ঘরহীন অসহায় পরিবার। এ জমি ও ঘরের চাবি, খারিজ, পর্চা ও ডিসিআর তুলে দিয়েছেন অসহায় পরিবারের মাঝে। গতকাল শনিবার বিকেলে গোড়াই খামার পাড়া এলাকায় ১৭টি পরিবারের সাথে কথা বলে তাদের অনুভুতি কথা জানান, তারা এখন আনন্দে আত্মহারা। উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন জানিয়েছেন পর্যায়ক্রমে ৩০৭টি পরিবারকে বিনামূল্যে জমিসহ পাকা ঘর বিদ্যুৎতের সংযোগ ও টিউবওয়েল দেওয়া হবে। সার্বিক সহযোগিতা করেছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন এম.পি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানান, মুজিববর্ষের উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় (২য় পর্যায়ে) যাদের জমি ও ঘর নেই, গৃহ নির্মাণ কার্যক্রম সহায়ক হিসেবে মির্জাপুর উপজেলায় একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে ৩০৭টি অসহায় ভূমিহীন পরিবারকে বিনামূল্যে জমি একটি পাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় হচ্ছে একলক্ষ ৭১ হাজার টাকা। উপজেলার গোড়াই ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে প্রথম পর্যায়ে ১৭ ভূমিহীন পরিবারকে প্রথম ধাপে পাকাবাড়ী নির্মাণ করে দেওয়া হয়েছে সাথে বিদ্যুৎতের সংযোগ ও টিউবওয়েল। পর্যায়ক্রমে ৩০৭টি পরিবারকে জমি ও পাকাবাড়ী সহ বিদ্যুৎতের সংযোগ টিউবওয়েল দেওয়া হবে।
সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, পর্যায়ক্রমে ৩০৭টি পরিবারকে বিনামূল্যে জমি পাকা ঘর বিদ্যুৎতের সংযোগ টিউবওয়েল দেওয়া হবে এবং পর্যায়ক্রমে খাস জমি ব্যবস্থা করে আরও আশ্রয়হীন ভূমিহীন ও ঘরহীন অসহায় পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান বলেন, মুজিববর্ষের উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় (২য় পর্যায়ে) যাদের জমি ও ঘর নেই ভূমিহীন গৃহহীন পরিবারকে জমিসহ পাকাবাড়ী নির্মাণ করে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ৩০৭টি পরিবারকে জমি ও পাকাবাড়ী দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

One response to “খোলা আকাশের নিচ থেকে পাকা ঘর পেয়ে আত্মহারা ভূমিহীনরা”

  1. Avatar of backbiome backbiome says:

    Backbiome is an advanced daily wellness supplement formulated to help support spinal comfort, reduce feelings of built-up tension, and promote freer, smoother movement throughout backbiome everyday life.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com