1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে জামায়াতের পক্ষে ১০ দলের সাংবাদিক সম্মেলন স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান- সাবেক এমপি কালাম মির্জাপুর স্পোর্টস টিমের ৪২৯ রানের রেকর্ড মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট (এসআই) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত মির্জাপুরে মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মির্জাপুরে আইসিটি ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন মনোনয়নপত্র জমা দিলেন আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা মির্জাপুরে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেলেন সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী মির্জাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান: ৩ জনের কারাদণ্ড

খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

  • আপডেট টাইম : Monday, December 1, 2025
  • 246 বার
IMG 20251201 192811

মো. সানোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে টাঙ্গাইলের মির্জাপুর পৌর বিএনপি। সোমবার (১ ডিসেম্বর) বাদ আছর পৌরসদরের বাইমহাটি ছাপড়া মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সার্বিক তত্ত্বাবধান করেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আলী মিঞা।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য ও লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, ভাওড়া ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক দুলাল মিয়া, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন দিপু, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোবারক হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মদলের আহবায়ক রেজাউল করিম রয়েল, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ইমরান শেখ, পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুজ্জামান লিটন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুর রহমান শহিদ, পৌর যুবদলের আহবায়ক হামিদুর রহমান লাঠু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক আল ফিসা হযরত জিসান প্রমুখ।

দোয়া মাহফিলে হযরত আলী মিঞা বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতাই এখন বড় বিষয়। আজকের এই দোয়া মাহফিলে মানুষ দলমতের ভোদাভেদ ভুলে একত্রিত হয়েছেন। এটাই প্রমাণ করে এই সময়ে ঐক্য কতটা জরুরি। আমরা সবাই মিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রæত আরোগ্য কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com