1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
ক্ষেতের আইলে পড়ে ছিল লাশ, প্রেমের জেরে খুনের ইজ্ঞিত - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কালাম এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে এসএসসি ও দাখিলে জিপিএ ৫ ইসলামী ছাত্রশিবিরের প্রাপ্তদের সংবর্ধনা মির্জাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন উৎসবমুখর পরিবেশে মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে এলজিইডি দপ্তরের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দেওয়া হলো প্রবীন সাংবাদিক কিসমত খন্দকারকে সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী

ক্ষেতের আইলে পড়ে ছিল লাশ, প্রেমের জেরে খুনের ইজ্ঞিত

  • আপডেট টাইম : Tuesday, July 22, 2025
  • 583 বার
IMG 20230517 180951

মো. জোবায়ের হোসেন, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির পাশের কৃষি জমি থেকে ফিরোজ মিয়া (৪৫) নামে এক প্রবাস ফেরতের লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় নিহতের এক প্রতিবেশী নারীকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার তরফপুর ইউনিয়নের মাটিয়াগাড়া গ্রামের একটি কৃষি জমি থেকে অর্ধনগ্ন অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর মাথায় কোপ ও শরীরের বিভিন্ন স্থানে পাশবিক নির্যাতনের আঘাত লক্ষ করা গেছে।

নিহত ফিরোজ মিয়া ওই গ্রামের মরহুম জাহাঙ্গীর আলমের ছেলে। প্রায় ৪ মাস পূর্বে মালেশিয়া থেকে দেশে এসেছিলেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, নিহত ফিরোজ মিয়ার সাথে ওই এলাকার এক নারীর সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। ওই নারীর স্বামীও একজন প্রবাসী। বিষয়টি নিয়ে নিহতের সাথে ওই নারীর পরিবারের লোকজনের বিরোধ চলছিলো। বিষয়টি এলাকার সবাই অবগত। এই খুনের পেছনে ওই প্রেমের সম্পর্কের কোন যোগসাজস থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, এটি হত্যাকান্ড তা স্পষ্ট। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com