1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে বিডিএস ছাত্রীদের ওরিয়েন্টেশন - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুর পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মির্জাপুরে মেয়র পদপ্রার্থী ডা. উজ্জ্বলের উদ্যোগে ইফতার মাহফিল ও বন্ধুদের ঈদ উপহার প্রদান মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মির্জাপুরে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মির্জাপুরে মহান শহিদ দিবস পালিত মির্জাপুরে মোবাইল কোর্টের অভিযানে সীসা কারখানা বন্ধ, তিন দোকানে জরিমানা মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় মির্জাপুরে নিখোঁজের ৭ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার; পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মির্জাপুরে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিজয়ী

কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে বিডিএস ছাত্রীদের ওরিয়েন্টেশন

  • আপডেট টাইম : Tuesday, February 4, 2020
  • 1025 বার
mirzapur pic 04 02 2020

মোঃ রায়হান সরকার রবিন :
টাঙ্গাইলের মির্জাপুরে নারী শিক্ষা ও চিকিৎসা সেবার অন্যতম বিদ্যাপিঠ কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের ২০১৯-২০২০ শিক্ষা বর্ষে বিডিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

2 2
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি প্রতিভা মুৎসুদ্দি।


আজ মঙ্গলবার কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি. পরিচালক (শিক্ষা) একুশে পদক প্রাপ্ত প্রতিভা মুৎসুদ্দি। কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এম এ হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এম এ জলিল, চীফ অব ডেন্টাল ইউনিটের প্রফেসর ডা. রাজিউল হক প্রমুখ।

3 2
কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে বিডিএস ছাত্রীদের ওরিয়েন্টেশন 7


কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এম এ জলিল বিডিএস ৯ম ব্যাচের ১৯ জন ছাত্রীকে শপথ বাক্য পাঠ করান।

4 2
কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে বিডিএস ছাত্রীদের ওরিয়েন্টেশন 8
84731193 1045409545834173 154823675416150016 n
কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে বিডিএস ছাত্রীদের ওরিয়েন্টেশন 9


কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ এম এ হালিম জানান, এই বারই প্রথম বিডিএস এ বিদেশী শিক্ষার্থী ভর্তি হয়েছে। সামনের বছর এমবিবিএস এর মতো বিডিএসও আরো বিদেশী শিক্ষার্থী ভর্তি হবে বলে আমরা আশা করছি।

5 1
কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে বিডিএস ছাত্রীদের ওরিয়েন্টেশন 10


পরে শিক্ষার্থীদের ফুল ও বিভিন্ন উপকরন দিয়ে বরন করে নেন মেডিকেল কলেজের কর্তৃপক্ষ। অনুষ্ঠান শেষে সবাই এক সঙ্গে জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com