1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
কালিয়াকৈরে বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে দেড় শতাধিক দোকান পুড়ে ছাই - Mirzapurpratidin.com
শিরোনামঃ
সরকারি সা’দত কলেজের শতবর্ষ উদযাপন ও সমাজ কর্মবিভাগের পুণর্মিলনী প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত মির্জাপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত মির্জাপুরে এলজিইডির রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মির্জাপুরে বিলে অভিযান, অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস বেপরোয়া গতির সিএনজি কেড়ে নিল তরতাজা প্রাণ মির্জাপুরে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন মির্জাপুরে ধান ভিজে যাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পেলেন টাঙ্গাইলের ডা. আজিজ মির্জাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত অলিম্পিয়াড মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কালিয়াকৈরে বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে দেড় শতাধিক দোকান পুড়ে ছাই

  • আপডেট টাইম : Monday, November 30, 2020
  • 854 বার
received 2857987067854325

দেওয়ান সামান উদ্দিন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সদর বাজারে সোমবার বিকেলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডে দেড় শতাধিক দোকানের মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
আগুন মূর্হুতের মধ্যে আশপাশের টিনশেড, সেমি পাকা দোকানে থাকা মালামালে অাগুন ধরে যায়। এসময় আশপাশের ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পথচারীদের যাতায়াত বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে যান। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে না পেয়ে সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেন। সেখান থেকে আরো দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
দোকান মালিক বিপদ কুমার সাহা, জামির উদ্দিন সিকদার জানান, এ ভয়াবহ অগ্নিকান্ডে ঢাকা-টাঙ্গাইল সড়কের বাসষ্টেশন থেকে মুক্তিযোদ্ধা সংসদ পর্যন্ত প্রায় দেড় শতাধিক টিন শেড ও সেমি পাকা দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়েছে। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছে যে, দোকানের মালামাল বের করে সরিয়ে নেওয়ার সময় পাওয়া যায়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা কবীরুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ইউনিট। কালিয়াকৈর থানার ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী জানান, আগুন ধরার পর থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। যাতে দোকানদারদের মালামাল কেউ লুট করতে না পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com