1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
কাবুলে মোল্লা বারাদার - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বল্প সঞ্চয়ে স্বপ্ন পূরণ’ মির্জাপুরে পাড়ায় পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে ‘গোশত সমিতি’ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর যুবদল নেতার মরদেহ উদ্ধার

কাবুলে মোল্লা বারাদার

  • আপডেট টাইম : Saturday, August 21, 2021
  • 788 বার
3.. 2
মোল্লা আব্দুল গনি বারাদার

নিজস্ব প্রতিবেদক : তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা বারাদার গোষ্ঠীটির কমান্ডারদের সঙ্গে আলোচনার জন্য আফগানিস্তানের রাজধানীতে উপস্থিত হয়েছেন।
শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন দেশটির সাবেক সরকারের নেতারা, ধর্মীয় বুজুর্গরা ও তালেবানের এক কর্মকর্তা। বারাদার কাবুলে তালেবান কমান্ডার, সাবেক সরকারের নেতা ও নীতি নির্ধারকদের সঙ্গে এবং অন্যান্যদের মধ্যে ধর্মীয় বুজুর্গদের সঙ্গে বৈঠক করবেন বলে ওই তালেবান কর্মকর্তা জানিয়েছেন। তবে বিস্তারিত আর কিছু জানাননি তিনি। তালেবানের রাজনৈতিক দপ্তরের প্রধান বারাদার কাতারের রাজধানী দোহায় শান্তি আলোচনায় যোগ দেওয়া গোষ্ঠীটির প্রতিনিধি দলের অংশ ছিলেন। তাকে তালেবানের প্রতিষ্ঠাতা ও সাবেক সর্বোচ্চ নেতা মোল্লা ওমরের অন্যতম বিশ্বস্ত কমান্ডার বলে বিবেচনা করা হয়। ২০১০ সালে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তাকে করাচি থেকে গ্রেপ্তার করেছিল তারপর দেশটির কর্তৃপক্ষ ২০১৮ সালে তাকে মুক্তি দেয়।
ওই কর্মকর্তা জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আফগানিস্তানকে পরিচালনার জন্য নতুন একটি মডেল প্রস্তুত করার পরিকল্পনা করেছে ২০ বছর পর ফের দেশটির নিয়ন্ত্রণ নেওয়া তালেবান। নতুন সরকারের এই মডেলে আন্তর্জাতিক নিরাপত্তা ও আর্থিক বিষয়গুলো দেখভালের জন্য পৃথক টিম থাকবে।
“সংকট ব্যবস্থাপনার জন্য সাবেক সরকারের বিশেষজ্ঞদেরও আনা হবে। নতুন সরকারের কাঠামো পশ্চিমা সংজ্ঞা অনুযায়ী গণতান্ত্রিক হবে না কিন্তু তা প্রত্যেকের অধিকার রক্ষা করবে,” বলেছেন তিনি।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান লৌহমুষ্ঠিতে আফগানিস্তান শাসন করেছে। ১১ সেপ্টেম্বর, ২০০১ এ যুক্তরাষ্ট্রের ওয়াল্ড ট্রেড সেন্টারে হামলার পর আল কায়েদার জঙ্গিদের আশ্রয় দেওয়ার কারণে সামরিক অভিযান চালিয়ে তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেয় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী।
কিন্তু যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান ছাড়ার পর ২০ বছর ধরে লড়াই করে আসা গোষ্ঠীটি ফের দেশটির নিয়ন্ত্রণ নেয়। তবে এবার তারা কট্টরপন্থা এড়িয়ে কিছুটা মধ্যপন্থা অবলম্বনের মাধ্যমে দেশ পরিচালনা করতে চাইছে বলে ইঙ্গিত দিচ্ছে।            
এদিকে নেটোর কর্মকর্তারা জানিয়েছেন, এক সপ্তাহ আগে তালেবান রাজধানীতে প্রবেশের পর কাবুল বিমানবন্দর থেকে দূতাবাসগুলো ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর হয়ে কাজ করা প্রায় ১২ হাজার বিদেশি ও আফগান নাগরিককে সরিয়ে এনেছে তারা।

নিউজটি শেয়ার করুন..

One response to “কাবুলে মোল্লা বারাদার”

  1. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me. https://accounts.binance.com/uk-UA/register-person?ref=W0BCQMF1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com