1. info@mirzapurpratidin.com : admin :
  2. news@mirzapurpratidin.com : mirzapur mirzapur : mirzapur mirzapur
করোনায় আক্রান্ত পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান - Mirzapurpratidin.com
শিরোনামঃ
মির্জাপুরে পৌরসভার সাবেক মেয়রকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আদালতে আত্মসমর্পণের পর আ. লীগ নেতা কারাগারে ভাতগ্রাম ইউনিয়নে ফুটবল ফাইনালে বালকে কুইচতারা ও বালিকায় বাগজান চ্যাম্পিয়ন মির্জাপুরে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা মির্জাপুরে কালবৈশাখী ঝড়ে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, এলাকা পরিদর্শন করলেন এমপি কালাম মির্জাপুরে গোড়াই ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর ও বালকে সোহাগপুর বিদ্যালয় জয়ী মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এমপি কালামকে সংবর্ধনা এই সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: সনাতনীদের সংবর্ধনায় এমপি কালাম মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত মির্জাপুরে নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

করোনায় আক্রান্ত পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

  • আপডেট টাইম : Wednesday, October 14, 2020
  • 816 বার
received 280201206439249 mh1594287699744

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। চিকিৎসকের পরামর্শে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে ভর্তি করা হয়েছে তাকে।
মঙ্গলবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান করোনা পজিটিভ। তবে তার তেমন কোনো শারীরিক সমস্যা নেই। কিন্তু বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।
তার আশু রোগ মুক্তির জন্য দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
এর আগে মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য, সংসদ সদস্য এবং সচিব করোনায় আক্রান্ত হন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী বীর বাহাদুর, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক কোভিডে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন।
এছাড়া কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরী গত ২৯ জুনে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ও লেজিসলেটিভ ও সংসদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব নরেন দাস ২১ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Mirzapurpratidin এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Site Customized By NewsTech.Com